টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকায় গতকাল শুক্রবার একটি পোশাক কারখানার নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. সোলেমান (২৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার খেওয়ারচর গ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় মাসকো গ্রুপের শান্তা এক্সপ্রেশনস লিমিটেড নামের পোশাক কারখানার নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলা থেকে পড়ে ঘটনাস্থলেই সোলেমান নিহত হন। তাঁর চাচাতো ভাই মো. লালচান বলেন, সোলেমান কাজ শেষে নামার সময় পা পিছলে পড়ে যান।এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) এম এ হাই বলেন, কাজ শেষে নামার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে সোলেমান নিহত হয়েছেন। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ তাঁর পরিবারকে সব ধরনের সহযোগিতা দেবে।পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।