টঙ্গীতে পণ্যবোঝাই ট্রাক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী থেকে বগুড়ায় যাওয়ার পথে পণ্যবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। টঙ্গী মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চেরাগআলীর ইউনিলিভারের গুদাম থেকে প্রায় ৩০ লাখ টাকার হুইল পাউডার, সার্ফ এক্সেলসহ বিভিন্ন প্রকার মাল নিয়ে ট্রাকটি বগুড়া রওনা দেয়। বগুড়া যাওয়ার পর ট্রাকসহ চালক জাহাঙ্গীর আলম নিখোঁজ হন। টঙ্গীর পাকশী ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে এই ট্রাকটি ভাড়া করা হয়।এজেন্সির ব্যবস্থাপক ফাহাদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।