টঙ্গীতে পাঁচ ডাইং কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে গাজীপুরের টঙ্গী এলাকার পাঁচটি ডাইং কারখানাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর৷ গতকাল বৃহস্পতিবার এ জরিমানা করা হয়৷
পরিবেশ অধিদপ্তর জানায়, টঙ্গীর পাঁচটি ডাইং কারখানায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে৷ কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি নির্মাণ ছাড়াই অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে ফেলছে। সিনটেক্স ফিনিশিং মিলস লিমিটেডকে ২৩ লাখ, জিনস কালেকশনকে (ওয়াশিং প্লান্ট) তিন লাখ, লন্ড্রি গেট (প্রা.) লিমিটেডকে (হোসেন ওয়াশিং অ্যান্ড ডাইং) তিন লাখ, ইউনিক টেক্সটাইল মিলস লিমিটেডকে তিন লাখ এবং সেফ ফ্যাশন্স লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।