টঙ্গীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পাগার এলাকার একটি বিলে ডুবে দুই ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলো স্থানীয় শহীদ মিয়ার ছেলে সালমান (৭ ) ও মেয়ে লামিয়া (৯), মঞ্জু মিয়ার মেয়ে নুসরাত জাহান রত্না (৫) এবং নূর আলমের মেয়ে নূরন্নাহার (৫)।এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে ছয় শিশু বাড়ির কাছে বিলে গোসল করতে যায়। প্রথমে এক শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে তিন শিশু ডুবে যায়। অপর দুই শিশু বাড়িতে গিয়ে ঘটনা জানায়। পরে এলাকাবাসী জাল ফেলে ও ডুব দিয়ে চার শিশুর মৃতদেহ উদ্ধার করে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।