টঙ্গীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় স্কুলছাত্রী হালিমা আক্তার (১০) পানিতে ডুবে মারা গেছে। সে টঙ্গী ভরান এলাকার ফজলু বেপারীর মেয়ে। পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, গতকাল সোমবার দুপুরে সে টঙ্গী বাজারের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের সামনে তুরাগ নদীর ঘাটে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিদের খবর দেওয়া হয়। ডুবুরিরা বিকেলে তার লাশ উদ্ধার করেন। সে স্থানীয় আরিচপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।