টঙ্গীতে পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে তিন দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী কমার্স কলেজের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ওই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। টঙ্গী কমার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।