টঙ্গীতে পিস্তলসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার একটি বাড়ির ভাড়াটে চার যুবককে একটি বিদেশি পিস্তল, ১২টি গুলি, একটি চাপাতি ও ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। এঁরা হচ্ছেন ভুট্টু (২৬), রায়হান (২৪), জাহিদুল (২২) ও হীরা (৩০)। স্থানীয় লোকজন ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে র্যাব-১-এর সদস্যরা টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার ওই বাড়ির দোতলায় অভিযান চালান। এ সময় দোতলার একটি কক্ষ থেকে তাঁদের চারজনকে গ্রেপ্তার করেন। পরে ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১২টি গুলি, একটি চাপাতি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে র্যাব সন্দেহ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল।