টঙ্গীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় পুকুর থেকে গতকাল সোমবার পুলিশ এক তরুণের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে এলাকাবাসী প্রত্যাশা হাউজিংয়ের মাঠের পাশের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে সাদা-কালো চেকের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট ছিল। নিহতের পেট ফুটো করা ছিল৷