টঙ্গীতে পুলিশের তথ্যদাতা খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স (তথ্যদাতা) কুতুব উদ্দিন খুনের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির বাবা হাবিবুর রহমান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে মামলাটি করেন।
পুলিশ জানায়, কুতুব উদ্দিন আমতলী বাজারে তাঁর বাবার সঙ্গে জুতার ব্যবসা করতেন। এলাকার সুজন মিয়ার কাছে ৬০ হাজার টাকা পেতেন কুতুব উদ্দিন। ওই টাকা চাইলে সুজন তা না দিয়ে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতেন বলে তাঁর পরিবারকে জানিয়েছিলেন কুতুব। সোমবার দিবাগত রাত তিনটার দিকে আনোয়ার হোসেন ও জামাল হোসেন মুঠোফোনে কুতুবকে সুজনের কাছে পাওনা টাকা নিয়ে যেতে বলেন। এরপর কুতুব তাঁদের আমতলীর বাসা থেকে বের হন। সোমবার সকাল ছয়টার দিকে কুতুবের পরিবারের লোকজন জানতে পারেন, তাঁকে টিঅ্যান্ডটি মোড় বাজার এলাকার একটি দরজির দোকানে কুপিয়ে খুন করা হয়।