টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নামের পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।শিল্প পুলিশ ও কারখানা সূত্র জানায়, ওই কারখানার শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন বকেয়া ছিল। গতকাল সকাল থেকে কারখানার ৯০০ শ্রমিক কাজ বন্ধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যায় ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করা হয়। এ মাসের ২৭ তারিখে জানুয়ারির বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। পরে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. আবদুস সালাম জানান, বিদেশি ক্রেতা কমে যাওয়ায় সময়মতো বেতন পরিশোধে একটু সমস্যা হচ্ছে।