টঙ্গীতে বস্তি থেকে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিসহ শাহারুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহারুল রাজধানীর শেওড়াপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শাহারুল একটি মোটরসাইকেলে করে মাজার বস্তিতে আসেন। কিছুক্ষণ পর তিনি একটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে ওই এলাকা ঘিরে ফেলে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
টঙ্গী মডেল থানার এসআই আলমগীর গাজী জানান, গ্রেপ্তারের সময় শাহারুলের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি ম্যাগাজিনসহ কালো রঙের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।