টঙ্গীতে বাংলালিংকের কর্মকর্তা খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংকের বিপণন কর্মকর্তা আহমেদ মোস্তফা (২৭) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে গাজীপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নজরুল ইসলাম (২৫), হযরত আলী (২৯) ও মো. খলিলুর রহমান (২৬)।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।