টঙ্গীতে বাসচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় গতকাল দুপুরে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক জসিম (২৫) নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জসিম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের মহিদুল ইসলামের ছেলে।