টঙ্গীতে বাসের চাপায় শ্রমিক নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে বাসের চাপায় রাশিদা (৪০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশিদার বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। তিনি গাজীপুরা এলাকার স্যাটার্ন গার্মেন্টের শ্রমিক ছিলেনরাশিদার মৃত্যুর খবরে কারখানার অন্য শ্রমিকেরা ওই মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যা ছয়টায় গাজীপুরা এলাকায় সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস রাশিদাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আশপাশের লোকজন বাসটি থামিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বাসটি জব্দ করে।পুলিশ জানায়, রাশিদার মৃত্যুর খবর পেয়ে কারখানার অন্য শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুরা এলাকায় সড়ক অবরোধ করে কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আধা ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।