টঙ্গীতে বিলবোর্ড উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে সব রকম দলীয় বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজা জানান, নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে সব রকম নির্বাচনী বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক এলাকায় বিলবোর্ড রয়ে গেছে। গতকাল বিকেল পাঁচটায় টঙ্গীর চেরাগ আলী থেকে বিলবোর্ড অপসারণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচন উপলক্ষে টাঙানো সব রকম বিলবোর্ড অপসারণ করা হবে।