টঙ্গীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিনতাইয়ের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন।রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রকৌশল বিভাগের ছাত্র মো. ফয়সল বলেন, সন্ধ্যা সাতটায় টঙ্গীর হোসেন মার্কেট থেকে হেঁটে আউচপাড়ায় তাঁর ভাড়া বাসায় ফিরছিলেন। সফিউদ্দিন সরকার একাডেমী রোডের মোড়ে চার ছিনতাইকারী চাপাতি দেখিয়ে তাঁর পথ রোধ করে। ছিনতাইকারীরা তাঁকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা, একটি মুঠোফোন, নতুন কেনা একটি শার্ট নিয়ে যায়।