টঙ্গীতে বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ীরা হলো: গাজীপুরের টঙ্গীর বাস্তুহারা এলাকার জব্বার আলীর ছেলে মো. শিমুল (২৮) ও তুরাগ থানার রানাভোলা এলাকার আফতাব উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৩৩)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারের সিঁড়ির পশ্চিম পাড়ে মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সহায়তায় র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় ৪৮ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী শিমুল ও সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়।