টঙ্গীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী থেকে গতকাল সোমবার মো. হোসেন আলী (৪৫) নামের এক জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত রোববার রাতে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের বাড়ি টঙ্গীর সাতাইশ গ্রামে।নিহতের স্ত্রী নয়ন বানু ও ভাই আজিম জানান, হোসেন আলী জমি বেচাকেনার পাশাপাশি দালালি ব্যবসা করতেন। গত রোববার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসী নিহতের বাড়ির পাশে তাঁর লাশ দেখতে পান। লাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল।