টঙ্গীতে ভেজাল বিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। টঙ্গী মডেল থানা সূত্র জানায়, সোমবার গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে টঙ্গীর স্টেশন রোডের একটি আমের দোকান থেকে ফরমালিনমিশ্রিত ১১৩ কেজি আম জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।পরে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অপরিচ্ছন্নতার দায়ে ২০ হাজার টাকা এবং টঙ্গী বাজারের একটি মুদির দোকানে দিয়াশলাইয়ের বাক্সে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।