টঙ্গীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে গাজীপুুরের টঙ্গী পৌরসভার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে এ সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লা খান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। সভায় জানানো হয়, আগামী ২৪ জুলাই থেকে ১০ দিনব্যাপী টঙ্গী পৌরসভা এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। আগামী ৩ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এলাকার প্রতিটি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করবেন। সভায় বলা হয়, হালনাগাদ কার্যক্রম নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের অবগত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।