টঙ্গীতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর মিল গেইট এলাকায় নিশাত জুট মিলসের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গতকাল রোববার অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন। ক্ষুব্ধ শ্রমিকদের সূত্রে জানা যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মজুরি বাড়ানোর দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে না দেওয়ার পাঁয়তারা করছে। এ কারণে তাঁরা সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ১০ এপ্রিল তাঁদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।