টঙ্গীতে মা-মেয়েকে বখাটেদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় গতকাল শনিবার দুপুরে বখাটেরা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও তার মাকে পিটিয়ে আহত করেছে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুই তরুণও মারধরের শিকার হয়েছেন। স্কুলছাত্রী ও তার মা ছাড়া আহত অন্যরা হলেন পথচারী রনি (২০) ও সুজন (২৪)।হামলার ঘটনায় স্কুলছাত্রীর মা খোদেজা বেগম গতকাল বিকেলে টঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে ওই স্কুলছাত্রী ঈদের কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এ সময় স্থানীয় বখাটে ইব্রাহিম ও তার সঙ্গীরা মেয়েটিকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে স্কুলছাত্রীর মা ঘটনাস্থলে উপস্থিত হন। বখাটে ইব্রাহিম ও তার দুই সহযোগী মা-মেয়েকে পিটিয়ে আহত করে। তাঁদের রক্ষা করতে গেলে এলাকার দুই তরুণও বখাটেদের মারধরের শিকার হন। টঙ্গী থানার এসআই মালেকা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।