টঙ্গীতে মাইক্রোবাস থামিয়ে রেস্তোরাঁয় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় গত বুধবার দিবাগত রাতে ডাকাতেরা মাইক্রোবাস থামিয়ে একটি রেস্তোরাঁ থেকে ২৫ হাজার টাকা লুট করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মিলগেট এলাকার ঢাকা হোটেলের মালিক মো. আবদুল মালেক প্রতিদিনের মতো রেস্তোরাঁর ক্যাশবাক্সের সামনে বসে ছিলেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের দিক থেকে একটি মাইক্রোবাস রেস্তোরাঁর সামনে থামে। গাড়ি থেকে ছয় যুবক নেমে রামদা ও বড় চাকু দেখিয়ে মালেকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়।ডাকাতির সময় রেস্তোরাঁয় ছয়জন কর্মচারী থাকলেও তাঁরা ভয়ে কিছু বলতে পারেননি।