টঙ্গীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী আমতলী বস্তি থেকে গতকাল সোমবার দুপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হলেন টঙ্গী আমতলী এলাকার কেরানিরটেক বস্তির বাসিন্দা আলাল মিয়ার স্ত্রী ললিতা বেগম (৪০)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে টঙ্গীর আমতলীর কেরানিরটেক বস্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ললিতা বেগমকে গ্রেপ্তার এবং তাঁর ঘর থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।