টঙ্গীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় মাদক সেবনের টাকা না পেয়ে এক ছেলে তাঁর মা ও বোনকে পিটিয়ে জখম করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালের ওই ঘটনার পর ছেলে মো. রাসেলকে (২৫) পুলিশে সোপর্দ করেছেন মা।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাসেলের দরিদ্র মা অনেক চেষ্টা করেও তাঁকে মাদক সেবন থেকে ফেরাতে পারেননি। মাদক সেবনের উদ্দেশ্যে গতকাল সকালে মায়ের কাছে কিছু টাকা চান রাসেল। রাজি না হলে মাকে মারধর করেন তিনি। এ সময় তাঁর বোন এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করেন রাসেল।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, রাসেলের মা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। মাদকাসক্ত রাসেলকে কী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।