টঙ্গীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় অবস্থিত তামিরুল মিল্লাত মাদ্রাসার মো. সাইফুল্লাহ (১৬) নামের এক আবাসিক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মঈনুদ্দিন মোল্লার ছেলে।মৃত সাইফুল্লাহর একই কক্ষের ছাত্র সূত্রে জানা যায়, গত রোববার রাতে ইমাম বুখারী ছাত্রাবাস ও বালাদিল আমিন ছাত্রাবাসের চার ছাত্র একসঙ্গে চা খেয়ে সাইফুল্লাহর বন্ধু শাকিলকে তার রুম পর্যন্ত এগিয়ে দিতে যায়। এদিকে ফিরতে দেরি হওয়ায় সাইফুল্লাহর একই কক্ষের ছাত্র মোহাইমিন ঘুমিয়ে পড়ে। ভোররাতে সাইফুল্লাহ দরজায় আছড়ে পড়লে মোহাইমিন দরজা খুলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে টঙ্গী থানার পুলিশের পরিদর্শক (ওসি) ইসমাঈল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাইফুল্লাহর মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি।