টঙ্গীতে মিছিল থেকে দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় গতকাল রোববার হরতালবিরোধী মিছিল থেকে একটি চশমার দোকান ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে আউচপাড়ার আওয়ামী লীগের নেতা বলে পরিচিত সফিউদ্দিনের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল হয়। মিছিলটি টঙ্গী পাইলট স্কুলের সামনে এলে সফিউদ্দিন তাঁর কর্মীদের নিয়ে মুকুল অপটিকস্ নামের একটি চশমার দোকানে হামলা চালান। হামলাকারীরা চশমা রাখার আলমারি ও শতাধিক চশমা ভাঙচুর করে। দোকানের কর্মচারী ফিরোজ আলম ভাঙচুর না করার অনুরোধ জানালে তাঁকে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মার্কেটের অন্য দোকান মালিকেরা।সফিউদ্দিন দাবি করেন, তিনি চশমার দোকান ভাঙচুর করেননি।