টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী উপজেলায় চুরির অভিযোগে গতকাল শুক্রবার মনির হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে। থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, উপজেলার মরকুন এলাকার জনৈক সাহাবুদ্দিনের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে মনির ভাড়া থাকতেন। ঘটনার দিন সকালে স্থানীয় কয়েক ব্যক্তি মনিরকে ওই বাসা থেকে ডেকে পার্শ্ববর্তী এক বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে চুরির অভিযোগে আটক করে বেধড়ক মারধর করেন। পরে দুপুরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।