টঙ্গীতে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে আবদুল হান্নান (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পৌর এলাকার আউচপাড়া থেকে পুলিশ গতকাল শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করে। সাতাইশ এলাকার একটি পোশাক কারখানার জ্যেষ্ঠ মান নিয়ন্ত্রক পদে চাকরি করতেন হান্নান।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হান্নানের বাড়ি সিরাজগঞ্জের একডালা গ্রামে। তিনি আউচপাড়া এলাকার একটি বাড়িতে সাবলেটে থাকতেন। ঘরের ভেতরে গতকাল দুপুরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরে আর কেউ ছিল না। লাশের নাক-মুখ ও কানে রক্ত ছিল। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরে পাঠানো হয়েছে।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন বলেন, এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।