টঙ্গীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি রোডে একটি নর্দমা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে ওই নর্দমায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে জিনস প্যান্ট, কমলা রঙের গেঞ্জি ছিল।