টঙ্গীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবলুকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাবলু ব্যক্তিগত কাজ শেষে রিকশাযোগে আউচপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে চেরাগ আলী এলাকায় টঙ্গী প্রেসক্লাবের সামনে তাঁর গতিরোধ করে। পরে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।