টঙ্গীতে রাস্তা থেকে নির্মাণসামগ্রী সরানো হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক থেকে নির্মাণসামগ্রী অন্যত্র সরিয়ে নিয়েছে আবাসন প্রতিষ্ঠান হলি হোমস ডেভেলপার কোম্পানি। গত মঙ্গলবার প্রথম আলোর ৪-এর পাতায় ‘রাস্তায় নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ওই দিনই আবাসন প্রতিষ্ঠান হলি হোমস ডেভেলপার কোম্পানি দ্রুত মালামাল অন্যত্র স্থানান্তর করে। একই সঙ্গে এনজেলিক প্রপার্টিজও তাদের ইটপাথর ও বালু রাস্তা থেকে সরিয়ে নেয়।এ ব্যাপারে হলি হোমস ডেভেলপার কোম্পানির পরিচালক মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠান রাস্তায় আর কোনো ধরনের সামগ্রী রাখবে না।’