টঙ্গীতে শিশু নির্যাতনের চেষ্টা, বখাটে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে।শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর সাতাইশ রোডের একটি ভাড়া বাড়িতে শিশুটি তার নানির সঙ্গে থাকে। শনিবার দুপুরে পাশের ভাড়াটে মো. সাইদ মিয়ার ছেলে আরিফ হাওলাদার সুযোগ বুঝে শিশুটিকে তাদের বাসায় নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। শিশুটির মা গতকাল থানায় মামলা করেছেন।