টঙ্গীতে শ্রমিক লীগের মিছিলে গুলি, আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী উপজেলার মিলগেট এলাকায় শ্রমিক লীগের মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আটজন আহত হয়েছেন। আজ বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের অভিযোগ, মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিত্সক বলেন, তাঁদের শরীরে ছররা গুলি লেগেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ ব্যাপারে এখনই কিছু বলতে রাজি হননি।