টঙ্গীতে শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর পাগার এলাকায় গতকাল দুর্বৃত্তরা এক কারখানা শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন (২৫)। তিনি টঙ্গীর পাগারের আলেকের টেক এলাকার বাসিন্দা। তিনি টঙ্গী শিল্পনগর (বিসিক) এলাকার দি মার্চেন্ট পোশাক কারখানার শ্রমিক।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে আনোয়ার আলেকের টেক এলাকার বাড়ি থেকে কারখানায় যাচ্ছিলেন। পাগারের ফকির মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় লোকজন আনোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।