টঙ্গীতে হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া ও আউচপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দত্তপাড়া এলাকার মো. ইস্রাফিল হত্যা মামলার আসামি মো. সোহেল, আউচপাড়া এলাকার জাহাঙ্গীর আলম হত্যা মামলার আসামি মো. ইয়াছিন, মো. ইব্রাহিম, মো. জামাল ও আলী আকবর। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেব মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইয়ের মামলাসহ একাধিক মামলা রয়েছে।