টঙ্গীতে হত্যা মামলার বাদীর পরিবারের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে হত্যা মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর আসামিরা গতকাল বুধবার হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছে। মামলা প্রত্যাহার না করলে ওই পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি দেয় তারা।টঙ্গীর বউবাজার এলাকায় ১০ জুন মনির সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লাশটি রেলওয়ের জমিতে পড়ে ছিল। এ ঘটনার পর নিহত যুবকের বাবা মোখলেছ উদ্দিন সরকার কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. হালিম, মো. আরফান, মো. বিপ্লব, মো. সমির উদ্দিন, মো. বাবুল, মো. সাগর মিয়া, মো. সোহেল ও মো. কিতাব আলীকে আসামি করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, আসামি সাগর মিয়া বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে গতকাল সকালে বাদীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে তিনজন আহত হয়। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।