টঙ্গীতে ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি উঁচু ভবনের ১০ তলা থেকে পড়ে দেবদাস (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোডের গার্মেন্টসপল্লিতে এ ঘটনা ঘটেছে। নিহত দেবদাসের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার শেমগঞ্জ গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরা গার্মেন্টসপল্লির ওয়াজউদ্দিন কমপ্লেক্সের দশম তলায় সেন্টারিংয়ের কাজ করছিলেন দেবদাস। বেলা পৌনে ১১টার দিকে তিনি হঠাৎ নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানান, দুর্ঘটনার পর থেকে ভবনমালিক ওয়াজ উদ্দিন ও তাঁর কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।