টঙ্গীবাড়ীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নারী উন্নয়ন ফোরাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ। উপজেলার ৩৭ জন নারী কর্মশালায় অংশ নেন।