টঙ্গীর তামীরুল মিল্লাত মাদ্রাসা বোর্ডে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও দাখিল পরীক্ষায় এবারও টঙ্গীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ-৫, ৭২ জন ‘এ’ ও ২ জন এ-মাইনাস (এ-) পেয়ে কৃতকার্য হয়েছে।এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের (মাউশি) অধীনে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ এবারও শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ১৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। সাহাজ উদ্দিন সরকার আদর্শ উচ্চবিদ্যালয়ও এবার শতভাগ সাফল্য অর্জন করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন।