টঙ্গীর সেই কারখানায় কর্মী ছাঁটাই স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর গাজীপুরায় অবস্থিত ভিয়েলা টেক্স পোশাক কারখানার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে মালিকপক্ষ। এতে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিয়েলা টেক্সের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আবু শাহাদৎ মো. মাসুম বিল্লাহ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রোববার প্রথম আলোতে ‘টঙ্গীর একটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত, উত্তেজনা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। কারখানা সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশিত হলে মালিকপক্ষ দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে। মানবিক বিবেচনায় ঈদুল ফিতরের আগে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়।