টঙ্গীর সেই ভবন মালিককে নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর সেই ভবনের অনুমোদিত নকশা এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২২ অক্টোবর রাজউকের টঙ্গী অঞ্চলের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ওই নোটিশ দেন।
ভবনের মালিক তছর আলীর দাবি, তিনি নোটিশের জবাব দিয়েছেন। কিন্তু গতকাল পর্যন্ত জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, নোটিশের জবাব না পাওয়ায় ভবনের মালিককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে।
১০ অক্টোবর প্রথম আলোয় ‘পাঁচতলার অনুমোদন নিয়ে সাততলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।