টমটম নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে সভা শুরু হয়।