টমটমযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় স্বরূপ আলী পেয়াদা (৬০) নামের এক টমটমযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোস্তফা পেয়াদা (৫২), আখিনূর (৫) ও বেলায়েত হোসেনসহ (৩২) আরও তিন যাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী এলাকায় একটি যাত্রীবাহী টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটমটি ছিটকে সড়কের পাশে পড়লে এর আরোহী আমতলীর মহিষকাটা গ্রামের স্বরূপ আলী পেয়াদা ঘটনাস্থলেই মারা যান। আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।