টমটমে চাপা পড়ে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠি গ্রামে গতকাল রোববার বিকেলে একটি টমটম উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আমির হোসেন হাওলাদার (৬০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
স্থানীয় কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের আমির হোসেন টমটমে জ্বালানি কাঠভর্তি করে গ্রামের সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছেই টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় তিনি টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।