টমটমের চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কেওয়ারজোর ডুবো সড়কে গতকাল রোববার বিকেলে টমটমের নিচে চাপা পড়ে অপু দাস (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানান, গতকাল বেলা তিনটার দিকে গ্রামের জামাল মিয়ার শ্যালো যন্ত্রচালিত একটি টমটম কেওয়ারজোর ডুবো সড়কের বরাহাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজনের ওপর উঠে পড়ে। এতে টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অপু মারা যায়। সে কেওয়ারজোর গ্রামের কৃষক অমর দাসের ছেলে। এ ঘটনায় মোহন মিয়া (৫০) ও লাল মিয়া (৪৮) নামে আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন।