টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় একটি টমটমের ধাক্কায় মো. সাকিব (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বদরখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমিরখালী পাড়ার সৈয়দ উল্লাহর ছেলে সাকিব বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বদরখালী ইউপির চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাষ্য, বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ইউপি কার্যালয়ের সামনে একটি টমটম সাকিবকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে ইউপি কার্যালয়ের সীমানা প্রাচীরের সঙ্গে লেগে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টমটমটি আটক করা হয়েছে।