প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় বুনোহাতির আক্রমণ থেকে গারো পাহাড়ের বাসিন্দাদের রক্ষার লক্ষ্যে গারো পাহারের ১১৬ জন বাসিন্দার মধ্যে টর্চলাইট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। জেলা প্রশাসক বলেন, হাতির আক্রমণ থেকে পাহাড়ি বাসিন্দাদের রক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে এলাকাবাসীর মধ্যে সার্চলাইট বিতরণ করা হলো।