টর্নেডোয় আহত ২৮ জন কুমিল্লা মেডিকেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় টর্নেডোর আঘাতে আহত ২৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শনিবার ভোরে আহত ব্যক্তিরা ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বর্তমানে তারা হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগে চিকিৎসাধীন।ওই হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টর্নেডোর আঘাতে আহত ওই ব্যক্তিদের আমরা চিকিৎসা দিচ্ছি। তাদের চিকিৎসার জন্য বিশেষ নজরদারি রয়েছে।তবে দুজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন অংশে ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া আহত অপর একজন হাসপাতালের আসার পথে মারা যান।’