টর্নেডোয় আহত ৪২ জন কুমিল্লা মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার বিকেলের টর্নেডোতে আহত শিশু ও নারীসহ প্রায় ৪২ জন রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গত শনিবার রাতে এক শিশু মারা যায়। নিহত ওই শিশুর নাম শুভ (১২)। সে চিনাইর গ্রামের অপু মিয়ার ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, আহত ব্যক্তিদের মধ্যে শুক্রবার রাতে ১২ জন, শনিবারে ২৯ জন এবং গতকাল রোববার একজন ভর্তি হন।